Saturday, April 4, 2026

নন্দকুমারে সমবায় ভোটে বামেদের সঙ্গে বিজেপির জোট!

Date:

Share post:

নন্দকুমার ব্লকের বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে ধাক্কা  খেল তৃণমূল! পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের চকসিমুলা গ্রাম পঞ্চায়েতের সমবায় নির্বাচনে বাম-বিজেপি জোট বেধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করল। বহুবার তৃণমূল অভিযোগ করেছে যে রাজ্যে বাম-বিজেপি আঁতাত আছে। নন্দকুমারের সমবায় নির্বাচনে সেই আঁতাত প্রকাশ্যে এল।

বাম এবং বিজেপির জোট নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, এখন তো প্রকাশ হয়ে গেল বাম-বিজেপি আঁতাত আছে। বিজেপি ও সিপিএম যৌথভাবে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও সমিতি গঠন করেছে বলে জানা গিয়েছে। আর এই সমিতিই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামে। বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডে মোট আসন ছিল ৬৩টি। এর মধ্যে একেবারে এর মধ্যে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫২ টি আসন জিতেছে জোটের সদস্যরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...