Wednesday, March 25, 2026

মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

Date:

Share post:

টুইটার (Twitter) প্রধান এলন মাস্কের (Elon Musk) দেখানো পথেই এবার পা বাড়াচ্ছে মেটা (Meta)। গণছাঁটাইয়ের (Mass Retrenchment) পথে হাঁটতে চলেছে মার্ক জুকারবার্গের (Mark Zukerberg) সংস্থাও। সূত্রের খবর, চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই সংস্থা থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে, গত সেপ্টেম্বরেই মেটা একটি লিস্ট প্রকাশ করে জানায় প্রায় ৮৭ হাজারেরও বেশি কর্মী রয়েছে তাদের। কিন্তু এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে বহু কর্মীই কর্মহীন হয়ে পড়বেন। আর এই রিপোর্ট সামনে আসার পরই স্বাভাবিকভাবে দুশ্চিন্তা বেড়েছে সকলের।

চলতি বছরে বড়সড় পতনের মুখে পড়েছে মেটার স্টক। পরিসংখ্যান বলছে, শেয়ারের মোট ৭৩ শতাংশ কমেছে চলতি বছরে। ২০১৬-র পর থেকেই বড় পতন দেখা দিয়েছে কোম্পানির শেয়ারে। আর এবছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। আর সেকারণেই ৮৭ হাজারেরও বেশি কর্মচারীকে বরখাস্ত (Dismissed) করার পরিকল্পনা রয়েছে মার্ক জুকারবার্গের সংস্থার।

অন্যদিকে, নতুন দায়িত্ব নিয়েই সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন মালিক এলন মাস্ক। কিন্তু মাত্র দিন দুয়েকের মধ্যেই তাদের চাকরিতে ফিরে আসার নির্দেশ দিল টুইটার। রবিবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, যাদেরকে ফিরে আসতে বলা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে জানানো হয়েছে তাদেরকে ‘ভুলবশত’ ছাঁটাই করা হয়েছিল। তবে সম্প্রতি টুইট করে এলন মাস্ক জানিয়েছিলেন, কোম্পানির আকাশছোঁয়া ক্ষতির কারণে কর্মী ছাঁটাই করা হয়েছে। তিনি কর্মী ছাঁটাইয়ের বিষয়ে লেখেন, দুর্ভাগ্যবশত যখন কোম্পানিটির যখন প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয় তখন এছাড়া আর অন্য কোনও বিকল্প নেই।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...