Saturday, March 14, 2026

নম্বরপ্লেটহীন গাড়ির ধাক্কা, কর্নাটকে প্রাক্তন IB অফিসারের মৃ*ত্যুতে খু*নের তত্ত্ব পেল পুলিশ

Date:

Share post:

গত শুক্রবার কর্নাটকে(Karnataka) গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্টেলিজেন্স ব্যুরোর(IB) এক অবসরপ্রাপ্ত অফিসারের। প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা(Accedent) বলে অনুমান করা হলেও এই ঘটনার তদন্তে নেমে খুনের তত্ত্ব পেলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখতেই জানা গেল, যে গাড়িটি ওই প্রাক্তন আধিকারিককে ধাক্কা মেরেছে তাতে ছিল না কোনও নাম্বার প্লেট। ফলস্বরূপ এই ঘটনায় দুর্ঘটনার পরিবর্তে খুনের(Murder) ধারায় মামলা রুজু করেছে পুলিশ(Police)।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি সংকীর্ণ রাস্তার বাঁ-দিক দিয়ে হেঁটে যাচ্ছেন অবসরপ্রাপ্ত আইবি অফিসার। উলটোদিক থেকে একটি গাড়ি থেকে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে। গাড়িটি যেভাবে আসছিল এবং ধাক্কা মারার ঠিক আগেই গাড়িটি আরও গতি বাড়াচ্ছিল, তা দেখে পুলিশের ধারণা, পরিকল্পনামাফিক ওই অবসরপ্রাপ্ত আইবি অফিসারকে খুন করা হয়েছে। মাইসুরু সিটির পুলিশ কমিশনার চন্দ্রগুপ্ত জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতারির জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি বলেছেন, ‘ঘটনার তদন্তে তিনজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের দল গঠন করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার মাইসুরু বিশ্ববিদ্যালয়ের গঙ্গোত্রী ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্স বিভাগ লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত অফিসার আরএস কুলকার্নি (৮৩)। সেইসময় উলটো দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে একটি স্থানীয় নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অবসরপ্রাপ্ত আইবি অফিসারের।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...