Tuesday, June 23, 2026

সেমিফাইনালে কি খেলবেন পন্থ? কী বললেন দ্রাবিড়?

Date:

Share post:

চলতি টি-২০ বিশ্বকাপে আগামি বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল‍্যান্ড। সেই ম‍্যাচে কি থাকবেন ঋষভ পন্থ। শেষ ম‍্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র তিন রান করেন পন্থ। সেমিফাইনালেও কি দেখা যাবে তাকে? এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বললেন, ম্যাচের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” কোনও ক্রিকেটারকে একটা ম্যাচের বিচারে ব্যর্থ বলে দেগে দিতে চাই না। সে ভাবেই তাঁকে যে একটা ম্যাচেই সুযোগ দেওয়া হবে এমনটাও নয়।ম্যাচের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে। যে বোলারদের বিরুদ্ধে নামছি তাদের খেলার মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে কিনা, সেটা দেখাও দরকার। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। ” দ্রাবিড়ের ইঙ্গিত, ইংল্যান্ড দলে লেগ স্পিনার আদিল রশিদকে মোকাবিলার জন‍্য এক্ষেত্রে পন্থ ব‍্যবহার করা যেতেই পারে।

তবে সুযোগ না পেলেও পন্থ যে সবসময়ই নিজেকে তৈরি রাখেন, সেকথা জানাতে ভুললেন দ্রাবিড়। তিনি বলেন,” পন্থ নেটে দারুণ ব্যাটিং করছে। আক্রমণাত্মক খেলার চেষ্টা করছে। ফিল্ডিংয়ের সময়ও অতিরিক্ত পরিশ্রম করছে। নিজেকে সব সময় ম্যাচ খেলার জন্য তৈরি রাখছে।”

আরও পড়ুন:মহারাজের সঙ্গে দেখা করলেন কাফু

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...