Saturday, April 4, 2026

বিজ্ঞপ্তি জারি করে টেটে বাতিল হওয়া ২৬৮ জনের চাকরি ফেরাল পর্ষদ!

Date:

Share post:

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে যথেষ্টই স্বস্তিতে চাকরি হারানো শিক্ষকরা।কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বরখাস্ত হওয়া ২৬৮ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ প্রত্যাহার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে ওই চাকরি বাতিলের নির্দেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। সেই সঙ্গে ২৬৮ জন শিক্ষক চাইলেই স্কুলে যেতে পারবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বরখাস্ত শিক্ষকদের হলফনামা দিয়ে কেন তাঁদের নিয়োগ বৈধ তা ব্যাখ্যা করারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।ওই নির্দেশের পরে দীর্ঘদিন কেটে গেলেও বরখাস্ত হওয়া শিক্ষকরা যেমন স্কুলে যোগ দিতে পারেননি, তেমনই বেতনও পাননি। ফলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ২৬৮ শিক্ষক। এখনও সেই আবেদনের শুনানি হয়নি। তার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ওই ২৬৮ শিক্ষকের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিকে বেআইনিভাবে চাকরি হয়েছে, এই অভিযোগে ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও পরে একজনের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। সেই ২৬৮ জনের ভবিষ্যত কী হবে, সেই সুপ্রিম কোর্টে মামলা চলছে।

তার মধ্যেই এদিন বিকেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২২ জন জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানানো হয়, যাঁদের চাকরি বাতিল হয়েছিল তাঁরা চাইলে স্কুলে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে: রাজ্যকে আশ্বাস গিরিরাজের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...