Sunday, June 28, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন ফুটবল বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করল পাঁচ বারের ফুটবল বিশ্বজয়ী দেশ ব্রাজিল। বিশ্বকাপে লড়ার জন্য ২৬ জন হলুদ সবুজ সৈন্যর কথা ঘোষণা করলেন কোচ তিতে।

২) আগামি বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। সেই ম‍্যাচ খেলতে এদিন অ‍্যাডিলেড পৌঁছে গেল বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা।

৩) সেমিফাইনালেও কি দেখা যাবে ঋষভ পন্থকে? এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বললেন, ম্যাচের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে।

৪) বিরাট সম্মানে কোহলি। আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইসিসির এই পুরস্কার পেয়ে কোহলি বলেন, “অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত আমি।

৫) সোমবার ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কাফু। বেশ কিছুক্ষন সময় কাটান তারা। মহারাজের হাতে একটি বইও উপহারও দেন কাফু।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...