Tuesday, March 31, 2026

নারকীয়: মহারাষ্ট্রে খু*ন করে কাটা মু*ণ্ডু নিয়ে রাস্তায় ফুটবল !

Date:

Share post:

৩৫ বছরের এক যুবকের মৃ*তদেহ নিয়ে রাস্তায় ফুটবল! মহারাষ্ট্রের (maharastra) ঘটনায় শিউরে উঠছেন সকলেই। সোমবার রাতে ৩৫ বছর বয়সী মহেশ মেশরাম:(Mahesh Meshram) নামের এক যুবককে ১০ থেকে ১৫ জন মিলে হ*ত্যা করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মৃতের শি*রোচ্ছেদ করে কাটা মু*ন্ডু নিয়ে রাস্তায় ফুটবল (football) খেললেন আততায়ীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

অবিশ্বাস্য, ঠিক যেন সিনেমার মতো। রাস্তায় যুবককে খু*ন করে তাঁর শি*রোচ্ছেদ করার মতো ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর (chandrapur)এলাকায়। মৃ*ত মহেশ মেশরাম একাধিক ফৌজদারী মামলায় অভিযুক্ত ছিলেন এবং সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সোমবার রাতে মহেশের মৃ*তদেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে ছিল। দেহ থেকে মাথা প্রায় ৫০ মিটার দূরে ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন। অভিযুক্ত এবং নিহতদের মধ্যে ঠিক কী কারণে বিবাদ হয়েছিল তা এখনও স্পষ্ট নয় । তবে এই ঘটনায় আঙুল উঠছে মহারাষ্ট্র সরকারের দিকে। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ স্থানীয়রা।।সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। কিছুদিন আগে পর্যন্ত টালমাটাল পরিস্থিতি ছিল মহারাষ্ট্রে। উদ্ভব ঠাকরেকে সরিয়ে বিজেপির (BJP) সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shindey)। চেয়ারে বসার পর সবার আগে তিনি আইন শৃঙ্খলা মজবুত করার কথা বলেছিলেন। সেই সরকারের আমলে এত নৃশংস ঘটনা কী ভাবে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে শিন্ডে বিরোধিরা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...