Tuesday, March 24, 2026

জন্মদিনে আদবানিকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন মোদি

Date:

Share post:

৯৫ বছর বয়সে এখন আর রাজনীতিতে সক্রিয় নন লালকৃষ্ণ আদবানি (Lal Krishna Advani)। । কিন্তু তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার, ৮ নভেম্বর জন্মদিন আদবানির। জন্মদিনেই আদবানিকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন মোদি (Lal Krishna Advani Birthday)। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও। সেখানে লাল গোলাপের তোড়া আদবানির হাতে তুলে দেন মোদি।

খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর পাশাপাশি চেয়ার-টেবিলে বসেও থাকতে দেখা গিয়েছে দু’জনকে। নিজেই ছবি সামনে এনেছেন মোদি।
এ দিন সোশ্যাল মিডিয়াতেও আদবানিকে আলাদা করে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, ‘আদবানিজির বাড়িতে গিয়ে ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ওঁর। দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার জন্য দেশের সর্বত্র সমাদৃত উনি। বিজেপি-র খুঁটি মজবুত করতে ওঁর ভূমিকা অতুলনীয়। ওঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি’।

অটলবিহারি বাজপেয়ীর সরকারে ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন আদবানি। বিগত তিন দশকে বিজেপি-কে মূলস্রোতের রাজনীতিতে প্রতিষ্ঠা দেওয়ার নেপথ্যে আদবানির ভূমিকা অনস্বীকার্য।

আটের দশকে অযোধ্যায় রাম মন্দির আন্দোলনকে সব স্তরে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও আদবানিই ছিলেন। সেই দাবি নিয়ে তাঁর নেতৃত্বেই বেরিয়েছিল ‘রথযাত্রা’, যা রাজনীতিতে তাঁকে প্রতিষ্ঠা দেয়। আইন নিয়ে পড়াশোনা আদবানির। আজীবন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত থেকেছেন।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...