Sunday, June 21, 2026

সানিয়া-শোয়েবের দাম্পত্য জীবনে ভাঙন? সোশ্যাল মিডিয়ায় দু’জনের পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

তাদের ভালোবাসাই টপকে ছিল দুই দেশের বেড়াজাল। তাদের ভালোবাসার হাত ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তান বাঁধা পড়েছিল এক সম্পর্কে। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়। আর এবার সূত্রের খবর, সেই বিয়েই ভাঙতে চলেছে। জানা গিয়েছে এবার দু’জনে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। তাঁরা আলাদা থাকছেন বলেই শোনা গিয়েছে।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন সানিয়া। তাতে বিচ্ছেদের খবর আরও উস্কে দিচ্ছে। শুক্রবার, সানিয়া মির্জা ছেলে ইজানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মুহূর্ত যা আমাকে সবচেয়ে কঠিন দিনগুলির মধ্য নিয়ে যায়। শুধু তাই নয়, কঠিন সময়ের মোকাবিলা করে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, সেই সংক্রান্ত বার্তা দিচ্ছিলেন ভারতীয় টেনিস তারকা। যেমন সানিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,” ভগ্ন হৃদয় অবশেষে আল্লাহ-র দরবারে পৌঁছয়। জল্পনা আরও শুরু হয় ছেলে ইজহানের জন্মদিনে। ছেলের জন্মদিন পালনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শোয়েব। কিন্তু জন্মদিন পালনের কোনও ছবি পোস্ট করেননি সানিয়া। এছাড়া ছেলের জন্মদিনে শোয়েব লেখেন,” বাবা তোমার পাশে সারা ক্ষণ থাকবে না। রোজ দেখাও হবে না। কিন্তু তোমার কথা আর মুখের হাসি প্রতি মুহূর্তে মনে করবে।’’ শুধু তাই নয়, একাধিক খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন শোয়েব-সানিয়া। এমনকি ছেলের দায়িত্ব আলাদা ভাবে পালন করছেন তাঁরা। কিছু সময়ে শোয়েবের কাছে থাকে ইজহান। অন্য সময়ে ছেলের দেখাশোনার ভার সামলান সানিয়া। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই তাঁরা আইনি পদ্ধতিতে বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হবেন।

কিন্তু কেন ভাঙন ধরল দু’জনের সংসারে? পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছেন শোয়েব। একটি টিভি শোয়ের শুটিং করতে গিয়েই এই ঘটনা ঘটে। আর তার জেরেই তারকা জুটির দাম্পত্যে ভাঙন। জানা যাচ্ছে, ওই মহিলার নাম আয়েশা ওমর। পেশায় অভিনেত্রী। শোনা যাচ্ছে শোয়েব নাকি তাঁর সঙ্গেই পরকীয়ায় মেতে উঠেছেন। সেকারণে সানিয়া এবং শোয়েব নাকি আপাতত আলাদাই থাকছেন। তবে এই বিষয়ে এখনও সানিয়া বা শোয়েব কেউই মুখ খোলেননি।

২০১০ সালে ১২ এপ্রিল বিয়ে করেন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। বিয়ে হয়েছিল হায়দরাবাদে। বিয়ের ৮ বছর পর অর্থাৎ ২০১৮-তে তাঁদের পুত্রসন্তান ইজহান মির্জা মালিকের জন্ম হয়। ইজহানের বয়স এখন চার বছর।

আরও পড়ুন:আইপিএল নিয়ে কী বললেন IPL-এর নতুন চেয়ারম্যান অরুন ধুমাল?

 

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...