Friday, June 19, 2026

রাজস্ব বাড়াতে সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে রাজ্য সরকার

Date:

Share post:

পুজোর মরশুমে মদ বিক্রি করে বিপুল রাজস্ব আদায় করেছে রাজ্য (State)। সেই উদাহরণ সামনে রেখে এবার আয় বাড়াতে সরাসরি ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে রাজ্য সরকার। ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি খুঁজতে টেন্ডার (Tender) ডেকেছে পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন (West Bengal State Beverage Corporation)। নাম দেওয়া হচ্ছে বেভকো-রিটেল শপ। প্রথম দফায় আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিঙে এই ফ্রাঞ্চাইজি শপ (Shop) খোলার জন্য জায়গা দেখা হয়েছে। সূত্রের খবর, এই সরকারি মদের দোকানে ভারতীয় এবং ভারতে তৈরি বিদেশী মদ (foreign liquor) মিলবে।

আবগারি দফতরের সূত্র অনুযায়ী, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে একটি দোকানের থেকে অন্য মদের দোকানের দূরত্ব অনেকটা। সেই কারণেই ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খুলতে চায় রাজ্য। এতে বেআইনি ও বিষ মদ বিক্রিতেও নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা। বাড়বে সরকারের রাজস্ব।
তবে, সিদ্ধান্ত হয়েছে,
• পুর নিগম বা কর্পোরেশন এলাকায় একটি মদের দোকানের এক কিলোমিটারের মধ্যে ফ্রাঞ্চাইজি দেওয়া হবে না। আবার পুরসভা বা নোটিফায়েড এলাকায় ২ কিলোমিটারের মধ্যে এবং গ্রাম পঞ্চয়েত এলাকায় তিন কিলোমিটারের মধ্যে মদের দোকান থাকলে ফ্রাঞ্চাইজি দেওয়া যাবে না।
• যাদের মদের দোকানের লাইসেন্স রয়েছে তারা এই ফ্রাঞ্চাইজি পাবে না। একজন সর্বাধিক তিনটি এলাকায় ফ্রাঞ্চাইজির জন্য আবেদন জানাতে পারেন।
• ফ্রাঞ্চাইজি নেওয়া প্রতিটি দোকানে সরকারি আইন মেনে কর্মচারী নিয়োগ ও বেতন কাঠামো করতে হবে। তাঁদের ছবি সহ পরিচয় পত্র দেবে জেলা আবগারি অধিকর্তা বা বেভকো।
• এই ফ্রাঞ্চাইজির জন্য প্রতি দোকানে নকশাও করে দেবে বেভকো। ইচ্ছে মতো কেউ দোকান সাজাতে পারবে না।
• ন্যূনতম একশো বর্গফুটের দোকান এবং একশো বর্গফুটের গুদাম থাকতে হবে।

প্রাথমিকভাবে ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য সরকারকে এককালীন টাকা দিতে হবে।
 পুরসভা বা নোটিফায়েড এলাকার জন্য দেড় লক্ষ টাকা।
 গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য এক লক্ষ টাকা।
 পুর নগম এলাকায় চার লক্ষ টাকা।
এছাড়াও বছরে ফ্রাঞ্চাইজি ফি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ হাজার টাকা, পুরসভা বা নোটিফায়েড এলাকায় ৩০ হাজার টাকা এবং পুর নিগম এলাকায় ৫০ হাজার টাকা ফি নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়াও ব্যবসায় লাভের উপরে একটি শতাংশ টাকা বেভকো পাবে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...