Friday, June 19, 2026

বিধানসভার শীতকালীন অধিবেশনে সিএএ বিরোধীতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল

Date:

Share post:

এই অধিবেশনেই রাজ্য সরকার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৮ নভেম্বর শুরু হবে এই অধিবেশন।
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার কার্যকর করতে পারে নাগরিক সংশোধনী আইন। এরপরই বিধানসভায় সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল।যদিও রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনা হলে উত্তাল হতে পারে অধিবেশন।
যেদিন বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনা হবে সেদিন তার ওপর বক্তৃতা করবেন বিরোধী দলনেতা। তাই এই নিন্দা প্রস্তাবকে ঘিরে আগামী শীতকালীন অধিবেশনের উত্তাপ যে কয়েক গুণ বাড়বে, তা একবাক্যেই মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।এরই পাশাপাশি, বিজেপির মতুয়া সম্প্রদায়ের বিধায়করাও যত তাড়াতাড়ি সম্ভব সিএএ কার্যকরী করার পক্ষপাতী। কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি, মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে ভাল ফল করেছিল। তাই বিজেপির পক্ষে সিএএ নিয়ে নিন্দা প্রস্তাবের বিরোধিতা করার সম্ভাবনা প্রবল।

মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই অধিবেশনে বেশ কিছু বিলের সঙ্গে নিন্দা প্রস্তাব আনার কথাও ভাবছে রাজ্য সরকার।
তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী ডিসেম্বর মাসে সিএএ চালু করার আগেই কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করাতে চান মমতা। তবে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিধানসভায় এই ধরনের প্রস্তাবনা হলে তার পাল্টা বিরোধিতা করার সব রকম প্রয়াস নেবেন।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...