Saturday, June 27, 2026

গন্ধ বিচার: শুঁকে নিজের পোশাক চিনলেন অশ্বিন, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গন্ধ শুঁকে বিচার করা হল কোনটি নিজের পোশাক। এমনই এক মজার ঘটনা ঘটেছে ভারত-জিম্বাবোয়ে ম‍্যাচে। আর যিনি করেছেন, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের নির্ভর যোগ্য বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর অশ্বিনের মতো তারকা ক্রিকেটারকে এমনটা করতে দেখে হেসেই খুন নেটিজেনরা। এমনকি এই ঘটনা নজর কেড়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং-এরও। তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন কি শুঁকছো তুমি?

ঘটনাটি ঘটে ভারত-জিম্বাবোয়ে ম‍্যাচের টসের সময়। টসের সময়ে যখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হচ্ছিল, সেই সময়ে স্ক্রিনে দেখা যায়, দুটি জ্যাকেট নিয়ে অশ্বিন শুঁকছিলেন। আর গন্ধ শুঁকে নিজের জ্যাকেট পাওয়ার পর অপর জ্যাকেটটি ফেলে দেন মাটিতে। আর ভিডিও নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিও নিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংও মজা করে অশ্বিনের কাছে জানতে চেয়েছেন,”অ্যাশ, তুমি কি শুঁকছ।”

এমনকি প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দও অশ্বিনকে এর কারণ জিজ্ঞেস করেন। আর এবার এই ভাইরাল ভিডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অশ্বিন। তিনি লেখেন, “দেখছিলাম সাইজ আলাদা ছিল কিনা। দেখছিলাম ওগুলোতে আমার নাম লেখা ছিল কিনা। শেষ অবধি, শুঁকছিলাম আমার পারফিউমের জন্য। ক্যামেরাম্যানকে প্রণাম।”

আরও পড়ুন:সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসায় শাহিদ আফ্রিদি

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...