Saturday, June 27, 2026

গরুপাচার মামলার তদন্তে এবার CBI-র নজরে সুকন্যার লটারি-প্রাপ্তি!

Date:

Share post:

গরুপাচার মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে লটারি যোগের তথ্য। মামলায় জড়িত সন্দেহে ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কোটি টাকার লটারি (Lottery) জেতার তদন্তে নেমে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও (Sukanya Mondal) লটারি জেতার তথ্য পেয়েছে CBI। সূত্রের খবর, অনুব্রত-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার লটারির টাকা ঢুকেছে। যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা।

সিবিআইয়ের দাবি, ২০১৯-এ অনুব্রতর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা লটারির পুরস্কার মূল্য ঢুকেছে। বারবার একই পরিবারের সদস্যরা কীভাবে লটারি পাচ্ছেন- তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। গত সপ্তাহে বোলপুরে লটারির দোকানে হানা দেন তদন্তকারীরা। একাধিক লটারির টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সুকন্যার অ্যাকাউন্টেও লটারির টাকা ঢোকে। একবার ২৫ লক্ষ টাকা, আরেক বার ২৬ লক্ষ টাকা ঢোকে। আগে আরও কখনও অনুব্রতর অ্যাকাউন্টে লটারির টাকা ঢোকে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...