Tuesday, June 23, 2026

সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসায় শাহিদ আফ্রিদি

Date:

Share post:

ভারতীয় দলের অন‍্যতম তারকা সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সুপার ১২ পর্বের শেষ ম‍্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন সূর্য। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের শেষ ম্যাচ মহম্মদ রিজওয়ান ৩২ রান করতেই খরচ করেন সমসংখ্যক বল। দুই তারকার ব্যক্তিগত ইনিংসের তুলনামূলক আলোচনায় সূর্যকুমারের প্রশংসা করেন আফ্রিদি।

এক অনুষ্ঠানে সঞ্চালক আফ্রিদির কাছে জানতে চান যে, রিজওয়ানেরও কি নিজের খেলায় সূর্যকুমারের মতো হওয়া উচিত? সেই প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন,” একদম ঠিক কথা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুশো-আড়াইশো ঘরোয়া ম্যাচ খেলে সূর্যকুমার যাদব ভারতীয় দলে জায়গা পেয়েছে। ওই ছেলেটা নিজের খেলা বোঝে। যেসব শট মারে ও, সেগুলির বেশিরভাগ ভালো বলেই মারে। কারণ, ও সেটার অনুশীলন করেছে। ও জানে ম্যাচে ভালো বলের মোকাবিলা করতে হবে ওকে। তোমার কাছে যত স্কিল থাকবে, তুমি তত প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হবে। সুতরাং, তোমাকে নিজের শট উন্নত করতে হবে। এই ফর্ম্যাটে সেটা খুব জরুরি। এই ফর্ম্যাটে সোজাও ছক্কা মারতে হবে আবার উলটোও মারতে হবে।”

উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৭৫.০০ গড়ে সূর্যকুমারের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২২৫ রান। স্ট্রাইক-রেট ১৯৩.৯৬। ৫টি ইনিংসের মধ্যে তিনটি হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন তিনি।

আরও পড়ুন:সেমিফাইনালের আগে হাতে চোট পেলেন রোহিত শর্মা

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...