Thursday, June 25, 2026

পঞ্চায়েতে তৃণমূলে আদি -নব্য ঐক্যবদ্ধ লড়াই, তমলুকে বিজেপিকে তোপ দেগে মন্তব্য কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে।জেলায় জেলায় কর্মীসভা করছেন শাসকদলের নেতা নেত্রীরা। মঙ্গলবার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুকপুর ২-এ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নোটবন্দির সময় রাস্তায় দাঁড়িয়ে মানুষ নোট বদল করতে করতে মারা গেল। এই কেন্দ্রীয় সরকারটা বেঁচে থাকার সরকার নয়। তৃণমূলের উন্নয়নের দিকে তাকান।জীবনের কোনও না কোনও সময় আপনি সরকারের সাহায্য পাচ্ছেন।আর ওরা পেট্রল থেকে ডিজেল, কেরোসিন, সার, গ্যাস শুধুই ওদের দাম বাড়ানোর রাজনীতি।অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একদিকে উন্নয়ন, আরেক দিকে সামাজিক পরিষেবা পৌঁছে দেওয়া। তাই একদিকে যখন রাস্তাঘাট, জল, বিদ্যুতের উন্নয়ন হচ্ছে, ৬০ থেকে ৭০ টা প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। রূপশ্রী, কন্যাশ্রী স্বাস্থ্যসাথী, লক্মীর ভান্ডার। কুণালের স্বগোক্তি, এত বড় দল ভুলত্রুটি তো থাকবেই ।ভুল করলে সেটা শুধরে নেওয়া হচ্ছে অন্যায় করলে শাস্তি। যারা স্বচ্ছতার সঙ্গে জিতে কাজ করে এসেছেন মানুষের আশীর্বাদে ফের তারা জয়ী হবেন। আর যদি কোথাও কোনও অভিযোগ থাকে তবে দল তা অবশ্যই বিবেচনা করবে।

কুণালের সাফ কথা, যখন লড়াই চলছে তখন বিজেপির সঙ্গে গোপনে হাত মেলাচ্ছে  বাম আর কংগ্রেস। একার ক্ষমতা নেই তাই চুপিচুপি ভেতরে ভেতরে হাত মেলাচ্ছে।ভেবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তি, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নারী শক্তি, শিল্পমন্ত্রী শশী পাঁজা নারী শক্তি। দেশের আর কোনও রাজ্যে এই ছবি দেখাতে পারবেন না। আসলে হলদিয়ার প্রতিটা ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।

২০২০ পর্যন্ত বলল বিজেপি হটাও, আর এখন সিবিআই থেকে বাঁচতে শুভেন্দু বিজেপির কোলে দোল খাচ্ছে। সিবিআই আগে ওকে জেলে ভরুক। কদিন বাঁচাবে বিজেপি!কুণালের হঁশিয়ারি, তৈরি থাকুন শুভেন্দু।জেলে ঢুকতেই হবে।মনে রাখবেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।আদি-নতুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমরা।

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...