Saturday, April 4, 2026

ভোটার লিস্টে নাম না থাকলে আধার কার্ড-লক্ষ্মীর ভান্ডার কিছুই পাবেন না: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভোটার তালিকা নাম তোলা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay)। বুধবার কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে তিনি বলেন, ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আধার কার্ড (Adhar Card) থেকে লক্ষ্মীর ভান্ডার কোন কিছুই পাবেন না। কারণ কেন্দ্রের সরকার ভয়াবহ সরকার।

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সব পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। ঘটনাচক্রে, বুধবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি যেটা করেছে, অনেক জায়গায় ৩০ শতাংশ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনার নাম ভোটার লিস্টে আছে কি না নিজে দেখবেন।’’ আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, ‘‘আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তা হলে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড, সব কিছু পরিষেবা থেকে বঞ্চিত হবেন। কারণ বিজেপি সরকার, ভয়াবহ সরকার।’’ ভোটার লিস্টে যাতে সকলের নাম তা দলীয় কর্মীদের দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ভোটারদেরও সেই বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দেন মমতা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...