Monday, March 16, 2026

রাস উপলক্ষ্যে শান্তিপুরে গোস্বামী বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী, আরতি করবেন বিগ্রহকে

Date:

Share post:

বর্তমানে নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের তাঁর নদিয়া সফর খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন
জনসভা শেষে রাস উপলক্ষ্যে শান্তিপুরে গোস্বামী বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। আরতি করবেন বিগ্রহকে। পাশের মঞ্চ থেকে বক্তব্যও রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তৈরি শান্তিপুরের গোস্বামী পরিবারও। নেত্রীকে আপ্যায়নে কোনও খামতিই রাখা হচ্ছে না।

আজ দুপুরে ১টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এই সভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হবে। নদিয়ার দুই সাংগঠনিক জেলা থেকেই নেত্রীর বক্তব্য শুনতে আসবেন বহু মানুষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। মৃৎশিল্পের শহর কৃষ্ণনগর থেকেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি ফেলবেন বলে করছে রাজনৈতিক মহল। সেই মতো মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।

এদিনের সভা শেষ করেই মুখ্যমন্ত্রী চলে যাবেন শান্তিপুরের রাসে যোগ দিতে। বিজয়কৃষ্ণ গোস্বামী পরিবারের পুজোয় যাবেন। গোস্বামী পরিবারের শ্যামসুন্দর জিউ মন্দিরের বিগ্রহে আরতি করবেন। পাশের মঞ্চ থেকে বক্তব্যও রাখবেন তিনি। এমনকী বড় গোস্বামী বাড়ি ও রাসমঞ্চে যাবেন। সেখানেও পুজো করার কথা মুখ্যমন্ত্রীর। তারপর কৃষ্ণনগর ফিরবেন। আগামিকাল, বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...