Sunday, April 5, 2026

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ৬.৩

Date:

Share post:

ঘড়ির কাঁটায় প্রায় রাত দুটো। রাতের রাজধানী তখন স্তব্ধ। আচমকাই কেঁপে উঠল খাট, মেঝেতে পা রাখতেই মনে হল গোটা শহর যেন দোদুল্যমান। মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। তবে এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র দাবি, উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে। মঙ্গলবার এক দিনে মোট তিন বার কেঁপে উঠেছে নেপাল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল সারা দেশ

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে অনুভূত হয় কম্পন। ভারতের বিভিন্ন জায়গায় বেশ কয়েক সেকেণ্ড ধরে টের পাওয়া গিয়েছে কম্পন। দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকা এবং উত্তরপ্রদেশের কিছু অংশের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন।

মঙ্গলবার সকালেও কেঁপে উঠেছিল নেপাল।সেই সময় ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে। যদিও ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে এই কম্পনের কথা উল্লেখ করা হয়নি। এরপরে রাত ৯টা নাগাদও ফের একবার কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৪.৯। এর পাঁচ ঘণ্টা পরেই মঙ্গলবার রাত ২টো নাগাদ ফের কম্পন হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল সবথেকে বেশি।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...