Friday, June 26, 2026

পাঁচ সপ্তাহে চতুর্থবার! মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃ*ত্যু মহিলার

Date:

Share post:

ফের শিরোনামে মোদির স্বপ্নের বন্দর ভারত এক্সপ্রেস। এবার মোদি রাজ্যে গুজরাটেই দুর্ঘটনার কবলে বন্দে ভারত। মঙ্গলবার আনন্দের কাছে সেমি হাইস্পিড ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হল। পাঁচ সপ্তাহে এই নিয়ে চতুর্থবার দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি।

আরও পড়ুন:ফের মোষের ধাক্কা! থমকালো মোদির সাধের বন্দে ভারত

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে ৩৭ নাগাদ আনন্দ স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে বেট্রিস আর্চিবল্ড পিটার নামে ওই মহিলা গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন। আমদাবাদের বাসিন্দা ৫৪ বছরের পিটার আনন্দে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন। তারপর থেকেই পরপর দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। তিন দফায় বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মেরেছে গরু-মোষের দলকে। তার মধ্যে গত ৭ অক্টোবর বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছেই বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মেরেছিল একটি গরুকে। এ বার সেখানে ওই ট্রেনের ধাক্কায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটল।

বন্দে ভারত এক্সপ্রেস দু’মিনিটের সামান্য বেশি সময়ে ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকায় দ্রুতগতির এই ট্রেন চালানো ঝুঁকির কি না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েই দিয়েছেন যে, এই ধরণের ঘটনার ঝুঁকির প্রসঙ্গটি এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই ভাবা হয়েছে। এগুলো এড়ানো যাবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...