Friday, April 3, 2026

আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

Date:

Share post:

টুইটারের পর এবার কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মেটা। মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ জানান, আজ, বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হচ্ছে। বিগত এক বছরে সোশ্যাল মিডিয়া সংস্থা যে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তার জেরেই খরচ কমাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ মেটার অধীনে থাকা একাধিক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মেটা-র একটি অভ্যন্তরীণ মিটিং হয়েছে। সেখানে কয়েকশো এক্সিকিউটিভের সামনে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন মেটা-র সিইও মার্ক জুকারবার্গ। সমস্ত দায়ভার নিজের উপরেই নিয়েছেন তিনি। সংস্থা যে সমস্ত ভুল পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারেও নিজেকেই দায়ী করেছেন মার্ক জুকারবার্গ।

সূত্রের খবর, মেটা-র আওতায় সব মিলিয়ে এখন প্তায় ৮৭,০০০ কর্মী রয়েছেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী থাকার কারণেই এই ছাঁটাই হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। মার্ক জুকারবার্গ এখনও কর্মী ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও মনে করা হচ্ছে, অন্তত কয়েক হাজার কর্মী কর্মসংস্থান হারাবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরই জুকারবার্গ মেটা সংস্থার কর্মীদের ছাঁটাই নিয়ে সতর্ক করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই ও একাধিক বিভাগে রদবদল করা হবে। গত সেপ্টেম্বর থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত করে দেওয়া হয়। ২০২৩ সালের মধ্যে মেটা সংস্থার কর্মীসংখ্যা অনেকটাই কমিয়ে ফেলা হবে বলে জানিয়েছিলেন জুকারবার্গ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...