Friday, April 3, 2026

প্রকাশিত রাজ্যের খসড়া ভোটার তালিকা, পৌনে ৩ লক্ষ নাম বাদ!

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া (Draft) ভোটার তালিকা (Voter List)। প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। এখনও পর্যন্ত নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। অনুপাতের বিচারে পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের (Men Voters) নিরিখে মহিলা ভোটারের (Women Voters) হারও যথেষ্ট ভাল। তালিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ২ হাজার ৭৩১। অন্যদিকে, মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৮৮৩ জন।

প্রসঙ্গত, ভোটার তালিকায় ভুয়ো ভোটার (Fake Voters) নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সম্প্রতি সর্বদল বৈঠকেও (All Party Meeting) এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা (Opponents)। খসড়া তালিকা অনুযায়ী তাৎপর্যপূর্ণভাবে এবার ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জন ভোটার বাদ পড়েছেন। নয়া সংযোজিত ভোটারের তুলনায় সংখ্যাটা প্রায় সাড়ে ১৩ হাজারেরও বেশি। এছাড়াও রাজ্যের সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬১৯ জন।

খসড়া তালিকা নিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ এবং সংশোধনের কাজ চলবে। সেই লক্ষ্যে নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে শনি ও রবিবার মোট ৮টি বিশেষ ক্যাম্প হবে বলে জানানো হয়েছে। সংশোধন ও পরিমার্জনের ভিত্তিতে আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...