Tuesday, June 9, 2026

বাবরি মসজিদ ধ্বংস মামলা: আদবানি, উমা ভারতীদের বেকসুর খালাসের নির্দেশ আদালতের

Date:

Share post:

বাবরি মসজিদ(Babri mosque) মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর জোশি, উমা ভারতীদের বেকসুর খালাসের নির্দেশ বহাল রাখল আদালত। এলাহাবাদ হাইকোর্টের(Allahabad High Court) তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঘটা ওই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনায় জড়িতে ছিলেন না এনারা।

বাবরি মসজিদ মামলায় সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দায়ের হয়েছিল মামলা। এলাহাবাদ হাই কোর্টে আবেদনকারী দুই ব্যক্তি হলেন হাজি মাহমুদ আহমেদ এবং একলাখ আহমেদ। দুই আবেদনকারীর দাবি ছিল, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের ঘটনা স্বচক্ষে দেখেছিলেন তাঁরা। আবেদনে তাঁদের আরও দাবি ছিল, সেই ঘটনার জেরে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আবেদনকারী একলাখের দাবি ছিল, বাবরি ধ্বংসের পর তাঁর বাড়ি ঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তবে হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়ে সিবিআই আদালতের নির্দেশ বহাল রাখল।

উল্লেখ্য, ২০২০-র ৩০ সেপ্টেম্বর লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্রকুমার তাঁর রায় ঘোষণা করে জানিয়েছিলেন, করসেবকদের হামলায় বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছিল না। গোটাটাই ‘হঠাৎ ঘটে যাওয়া’ স্বতঃস্ফূর্ত জনরোষের ফল।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...