Monday, April 6, 2026

ভোটের লড়াইয়ে জাদেজার স্ত্রী রিভাবা! গুজরাটে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Date:

Share post:

নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে গুজরাটে(Gujrat)। এহেন প্রস্তুতির মাঝে এবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল গুজরাটের বিজেপি। গেরুয়া শিবিরের সেই প্রার্থী তালিকায় দেখা গেল চমক। গুজরাট নির্বাচনে জামনগর(Jamnagar) থেকে বিজেপির(BJP) টিকিটে প্রার্থী হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) স্ত্রী রিভাবা।

দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার গুজরাটে বিধানসভা নির্বাচনের। প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এই তালিকায় দেখা গেল একের পর এক চমক। ঘাটলোডিয়া কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে। তারকা ইমেজ মাথায় রেখে প্রার্থী করা হয়েছে রবীন্দ্র জাদেজা স্ত্রী রিভাবাকে। এছাড়াও মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনায় উদ্ধারকার্জে হাত লাগিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো প্রাক্তন বিধায়ক কান্তিলালকে এবার টিকিট দিয়েছে বিজেপি। তাকে প্রার্থী করা হয়েছে ওই মোরবি কেন্দ্রে। প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি ভিরামগাম আসন থেকে বিজেপি-র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি মাজুরা আসন থেকে নির্বাচনে লড়বেন। সব মিলিয়ে গুজরাটের প্রার্থী তালিকায় চমক দিতে কোনও খামতি রাখেনি শাসক দল। পাশাপাশি এবার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা

অবশ্য গুজরাট নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা দেখে রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘ বছর গুজরাটের শাসন ভার সামলানো বিজেপির এবার তথৈবচ অবস্থা। প্রতিদ্বন্দ্বী হিসেবে আম আদমি পার্টি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তাদের। এই অবস্থায় রীতিমতো অংক কষে এবারের নির্বাচনে প্রার্থী ঠিক করছে গেরুয়া বাহিনী। উল্লেখ্য, ১ ডিসেম্বর গুজরাট রাজ্যের ৮৯টি বিধানসভা আসনে এবং পাঁচ ডিসেম্বর ৯৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজ্যে নির্বাচনের প্রথম ধাপে ৮৯টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নের শেষ তারিখ ১৪ নভেম্বর। পাঁচ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৯৩টি বিধানসভা আসনের জন্য মনোনয়নের শেষ তারিখ ১৭ নভেম্বর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...