Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ অ‍্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অ্যাডিলেডে বাড়ছে বিরাট-উত্তাপ। মাঠের বাইরে হঠাৎ কোহলিকে দেখতে পেয়ে সবাই ছেঁকে ধরলেন।

২) এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল তাদের। সেই পাকিস্তানই টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল হারল ৭ উইকেটে।

৩) আইপিএলের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বছরেই হবে আগামী আইপিএলের নিলাম। কোচিতে বসবে নিলামের আসর। এ বছর ২৩ ডিসেম্বর হবে সেই নিলাম।

৪) ছন্দে ফিরেই সমালোচকদের এক হাত নিলেন বাবর আজম। এশিয়া কাপ থেকে ছন্দে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক। এই সময় অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁর সমালোচনা করেছেন। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তাঁদের জবাব দিলেন তিনি।

৫) কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেললেন বাবর আজম। একই সঙ্গে টি-২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসাবে পূর্ণ করলেন দু’হাজার রান। বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে এই নজির গড়লেন বাবর।

আরও পড়ুন:৩০ বছর পর অকল্যান্ডের পুনরাবৃত্তি সিডনিতে, কিউদের হারিয়ে ফাইনালে পাকিস্তান

 

 

 

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...