Friday, June 26, 2026

নেপালের পর ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পন মাত্রা রিখটার স্কেলে ৪.৩

Date:

Share post:

নেপালের পর এবার আন্দামান। ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩ বার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নেপাল, এখনও পর্যন্ত মৃ*ত ৬
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। রাত ২টো ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্টব্লেয়ারে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

জানা গিয়েছে, মধ্য রাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...