Friday, April 3, 2026

এবার ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৭

Date:

Share post:

নেপালের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎস মাটির ১০ কিলোমিটার গভীরে। সকাল সাড়ে দশটা নাগাদ কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের উত্তর-পশ্চিমের সিয়াং এলাকা।কিছুদিন আগেই বিজ্ঞানীরা হিমালয় সংলগ্ন অঞ্চল অরুণাচলে প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির কথা বলেছিলেন। তার ঠিক পরই এই ভূমিকম্প। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কারণ হিসাবে ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির সিনিয়র জিওফিজিসিস্ট অজয় পাল বলেন, ‘ভারতীয় প্লেটের উপর ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপ এবং দুই প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়েছে গভীর চাপ, যা সারাণত নিয়ন্ত্রণে থাকে। ভূমিকম্পের আকারে সেই শক্তি সময়ে সময়ে মুক্তি পাচ্ছে। তাই হিমালয় সংলগ্ন এলাকায় এই ধরনের ভূমিকম্প খুব স্বাভাবিক ঘটনা।’
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, এ দিন কম্পনের উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সকাল ১০টা বেজে ৩১ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমের পশ্চিম সিয়াং এলাকা। তাতে আতঙ্ক ছড়িয়েছে সেখানে।
অরুণাচলে কম্পনের রেশ অনুভূত হয়েছে আশেপাশের এলাকা এবং পড়শি রাজ্য অসমেও। অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড়েও টের পাওয়া গিয়েছে কম্পন।এবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...