Friday, June 26, 2026

Entertainment: এক ফ্রেমে মিঠুন-সঞ্জয়-জ্যাকি-সানি ! বড়পর্দায় আসছে ‘বাপ’

Date:

Share post:

বলিউড (Bollywood) মানেই এন্টারটেনমেন্ট। আর সেখানে অ্যাকশন ছবির (Action movie) দাপট চোখে পড়ার মতো। করোনা পরবর্তীকালে দক্ষিণী ছবির দুনিয়াকে হারিয়ে নতুন করে হিন্দি সিনে জগতে ঝড় তুলতে এবার পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সঞ্জয় দত্ত (Sanjay Dutta), সানি দেওল (Sunny Deol)এবং জ্যাকি শ্রফ (Jackie Shroff),! ছবির নাম ‘বাপ’ (Baap) ! ছবির পরিচালক বিবেক চৌহান (Vivek Chowhan)।

বলিউডের ফ্রেমে এবার অ্যাকশন দুনিয়ার চার মূর্তি। বড়পর্দায় মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, সানি দেওল, সঞ্জয় দত্ত এক সঙ্গে এক ছবিতে। ৮০ এর দশকের এই চার অভিনেতাকে বড়পর্দায় অ্যাকশনের নতুন ঝড় তুলতে দেখা যাবে এবার। এই ছবির অ্যাকশনের জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে অ্যাকশন ডিরেক্টরকে। এর আগে এই অভিনেতারা আলাদা আলাদা জুটি বাঁধলেও একসঙ্গে সবাই এই প্রথম। পরিচালক বলছেন পুরোদস্তুর মারকাটারি বলিউড ছবি অনেকদিন দেখেন নি দর্শক। তার সঙ্গে এই সব তারকাদের একসঙ্গে দেখা একটা দারুণ প্রাপ্তি। ছবির প্রযোজনা করছে জি স্টুডিও (Zee Studio) এবং আহমেদ খান।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...