Monday, April 6, 2026

সুখবর! শুরু হল শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং

Date:

Share post:

কথা রাখল রাজ্যের তৃণমূল সরকার। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফ থেকে মোট ১,৬০০ চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।কাউন্সেলিং শুরু হতেই খুশি চাকরিপ্রার্থীরা । তৃণমূল সরকারের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।

আরও পড়ুন:সুখবর ! নতুন ক্লাসে উঠলেই স্কুল পড়ুয়াদের নবীন বরণ, জানাল স্কুল শিক্ষা দফতর

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১ হাজার ৬০০ শূন্যপদের মধ্যে শারীরশিক্ষায় শূন্যপদ রয়েছে ৭৫০টি, এবং কর্মশিক্ষার ক্ষেত্রে সেই সংখ্যা ৮৫০। যদিও এই পদগুলিতে অপেক্ষমান চাকরিপ্রার্থীর সংখ্যা ১ হাজার ৪০৪ জন। অর্থাৎ, হিসেবমতো এঁদের প্রত্যেকেরই নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর এঁদের সুপারিশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এসএসসি সূত্রের খবর, কাউন্সেলিংয়ের দিনই চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচন করা হতে পারে। দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ১৪০৯টি স্কুলে নিয়োগ করা হবে তাঁদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...