Saturday, April 4, 2026

পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী গেরুয়া শিবির, সিপিআইএমকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই গেরুয়া শিবিরকে গোহারা হারিয়ে পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির ভোটে জয়ের হাসি হাসল তৃণমূল। পাঁশকুড়ার সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। মোট ন’টি আসনের মধ্যে ন’টিতেই আসন পেয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

সমবায় নির্বাচন ঘিরে বুধবার দিনভর বেশ টান টান উত্তেজনা ছিল। এক সময়কার সিপিআইএমের অধীনে ছিল রাতুলিয়া। সিপিআইএম জেলা সভাপতি নিরঞ্জন সিহির এলাকা হিসেবে পরিচিত ছিল। এবার সেই এলাকায় সমবায় সমিতির নয়টি আসনের ন’টিতেই জিতল তৃণমূল কংগ্রেস। সব আসনে প্রতিনিধিই দিতে পারেনি রাজ্যের গেরুয়া শিবির। ন’টির মধ্যে ছ’টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। তবে সিপিআইএম সবগুলি আসনেই তাদের প্রার্থী দিয়েছিল। তবে বুধবার নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল। খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। সমবায় নির্বাচনে জয়ের পর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “সাংগঠনিক জেলায় যেখানেই নির্বাচন হবে, সেখানেই দেখবেন তৃণমূলের জয়জয়কার। পাঁশকুড়াও তার ব্যতিক্রম নয়। এখানে ত্রিমুখী লড়াই হয়েছে। প্রথম স্থানে তৃণমূল। মানুষ এখনও তৃণমূলের পক্ষে রয়েছে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভোট হয়েছিল নন্দকুমার ব্লকের চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে। সেখানে তৃণমূলকে হারাতে জোট বেঁধে ছিল বিজেপি ও সিপিআইএম। এই জোটের মাধ্যমে নন্দকুমারের ক্ষমতা নিজেদের হাতেই রাখে সিপিএম ও বিজেপি।তবে এই রাম-বাম জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েন তৃণমূল। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র জলঘোলা হয়েছিল। এবার পাঁশকুড়ার সমবায়ের ভোটে পুরো উল্টো ছবি। সবকটি আসনই নিজেদের দখলে রাখল তৃণমূল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...