Saturday, April 4, 2026

১৩ ঘণ্টা বরের বাড়ির সামনে ধর্না! নাছোড় স্ত্রীকে ফের বিয়ে করলেন স্বামী

Date:

Share post:

বিয়ে একবার হয়েছিল। কিন্তু মান-অভিমানের জেরে স্ত্রীকে ছেড়ে সোজা পশ্চিম মেদিনীপুরে চলে আসেন স্বামী। স্ত্রী রয়েই যান দিল্লিতে। এদিকে নাছোড় স্ত্রী। মর্যাদা দাবি করে  পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শ্বশুড়বাড়ির সামনে ধর্নায়  বসেন স্ত্রী। টানা ১৩ ঘণ্টা ধরে চলে ধর্না। শেষমেশ চাপের মুখে পড়ে আবার মালাবদল করে  চারহাত এক করেন দু’জনে। তবে এবার পরিবারের আত্মীয়দের বদলে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

আরও পড়ুন:জামাইষষ্ঠীর দিন বিজেপি নেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঘাটালের কুঠিঘাট এলাকায়।জানা গিয়েছে, একটি বিয়ের ঘটকালি সংক্রান্ত ওয়েবসাইটে আলাপ হয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা মোনালিসা জয়ধর এবং ঘাটালের যুবক বিবেক ভুঁইয়ার। কর্মসূত্রে দিল্লিতে থাকেন মোনালিসা। বেশ কিছু দিন প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। আবেদন করেও শেষমেশ কোনও কারণে রেজিস্ট্রি করে বিয়েটা হয়নি।তবে ঘাটালের মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা বলে দাবি করেন মোনালিসা।

বিবেক প্রায়ই দিল্লিতে যেতেন। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই বেঁকে বসেন বিবেক। মোনালিসার সঙ্গে থাকা তো দূর, সম্পর্কই রাখতে চাননি তিনি। দিল্লিউ যাওয়াও বন্ধ করে দেন বিবেক। এদিকে বিবেকের সঙ্গে যোগাযোগ করার বারবার চেষ্টা করেন মোনালিসা। শেষে মঙ্গলবার কুঁদঘাটে উপস্থিত হন তিনি। কিন্তু সেখানেও বিবেক মোনালিসার সঙ্গে কথা বলত্যে আগ্রহ দেখাননি। শুধু তাই নয় বিবেকের বাড়ির লোকও মোনালিসাকে এড়িয়ে যান। এরপরই ধর্নায় বসেন মোনালিসা।

শ্বশুড়বাড়ির সামনে মোনালিসার ধর্নার কথা কানাকানি হতেই বিবেকের বাড়ির সামনে গ্রামবাসীদের ভিড় বাড়তে শুরু করে। খবর যায় পুলিশের কাছে। পুলিশকে তাঁদের বিবাহিত জীবনের প্রমাণ হিসাবে ছবি এবং বেশ কিছু তথ্য দেন মোনালিসা। এর পর গ্রামবাসীদের বড় অংশও মোনালিসাকে সমর্থন জানান। মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘাটাল থানার ওসি-সহ পুলিশ যায় ঘটনাস্থলে। ডাকা হয় বিবেকের পরিবারের সদস্যদের। আলোচনার পর তাঁরাও মোনালিসাকে বাড়ির বৌয়ের স্বীকৃতি দিতে রাজি হন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...