Saturday, June 27, 2026

সরকারি চাকরিতে সংরক্ষণ বেড়ে ৭৭ শতাংশ! হেমন্ত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা বিজেপির

Date:

Share post:

সরকারি চাকরিতে (Government Job) সংরক্ষণের (Reservations) পরিমাণ রেকর্ড বাড়াল ঝাড়খণ্ডের (Jharkhand) হেমন্ত সোরেন সরকার (Hemant Soren Government)। রাজ্যে পিছিয়ে পড়া আদিবাসী (Tribals) এবং অনগ্রসর শ্রেণীর (Backward Class) মন জয় করতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটল সরকার। সংরক্ষণের পরিমাণ ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৭ শতাংশ করা হয়েছে। যে কারণে অসংরক্ষিত আসনের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৩ শতাংশে। শুক্রবার রাঁচিতে (Ranchi) বিধানসভা অধিবেশনে (Assembly Session) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই সংক্রান্ত একটি বিধি পেশ করেন। আর হেমন্তের এমন সিদ্ধান্তের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায় অনুযায়ী কোনওমতেই সংরক্ষণের মাত্রা ৫০ শতাংশের বেশি হবে না। কিন্তু কীভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সুপ্রিম নির্দেশ অমান্য করে এমন সিদ্ধান্তের পথে হাঁটলেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

তবে এই সংশোধনীর সুবিধা পেতে হলে কেন্দ্রীয় সরকারকে সংবিধানের নবম তফসিল সংশোধন করতে হবে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। এই বিধির ফলে সরকারি চাকরিতে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বেড়ে ৭৭ শতাংশ হবে। শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে ডেকে দুটি বিল পাশ করায় হেমন্ত সোরেন সরকার। একটি সংরক্ষণ সংশোধনী বিল এবং আরেকটি ঝাড়খণ্ডের আদিবাসী এবং মূলবাসী নির্ণায়ক বিল। এই দুটি বিলই বিতর্কিত। তবে সংরক্ষণের এই নতুন হার শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকারি স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে আগের হারেই সংরক্ষণ থাকবে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর মানুষদের মধ্যে বিজেপির প্রভাব রুখতেই এমন সিদ্ধান্ত হেমন্তের। পাশপাশি লাভজনক পদে থাকার অভিযোগে তাঁর বিধানসভার সদস্য পদ চলে গেলে সরকারের ভবিষৎ নিয়ে অচলাবস্থা দেখা দিতে পারে। তেমন হলে বিধানসভার মধ্যবর্তী নির্বাচনের পথে যেতে পারেন তিনি। আর সেকারণেই এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, বর্তমানে খনি কেলেঙ্কারির জেরে মুখ পুড়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। যে কোনও সময় তাঁকে পদত্যাগও করতে হতে পারে বলে আশঙ্কা। আর সেই সমস্ত বিষয় মাথায় রেখেই আগেভাগে নিজের জমি শক্ত করতে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত ঝাড়খণ্ড সরকারের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...