Saturday, March 28, 2026

১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি! বিস্ফোরক তৃণমূল

Date:

Share post:

বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) বঞ্চনা প্রসঙ্গে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)৷ তিনি বারংবার অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না ৷ এবার সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক (Sitai MLA) জগদীশ বর্মা বাসুনিয়া (Jagadish Verma Basunia)। রাজ্যের দাবি কোটি কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এমনকী টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বরাদ্দ টাকা চেয়ে চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কেন্দ্রীয় সরকারকে চিঠি ও ফোনালাপের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। কেন্দ্রের তরফে তেমন কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি।

রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিজেপির (BJP) বিরুদ্ধে বিধায়ক কেনার (Buying MLA) গুরুতর অভিযোগ সামনে এল। রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বিজেপির বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ এদিন বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলেও কটাক্ষ করেন।

উল্লেখ্য, শুক্রবার সিতাইয়ের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যামিলটন বাজারে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপি নেতা অজয় রায়কে একহাত নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। তবে বিজেপি নেতা অজয় রায়ের পাল্টা অভিযোগ, কোনওরকম হুমকিতে ভয় পাই না। যাদের কাজ নেই তাঁরাই এসব অপপ্রচার করে বেড়ান। তবে বিধায়ক কেনার অভিযোগ নিয়ে এখনও বিজেপির হাইকম্যাণ্ডারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে বিজেপির বিধায়ক কেনাবেচার নোংরা খেলা এবার সর্বসমক্ষে চলে এল।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...