Thursday, May 14, 2026

বিধাননগরে ডেঙ্গি সচেতনতা প্রচার: প্ল্যাকার্ড হাতে পথে মন্ত্রী-মেয়র, মশার লার্ভার উৎস খুঁজছে ড্রোন

Date:

Share post:

বিধাননগরে ডেঙ্গি সচেতনতা প্রচার। এবার ‘খোলা পাত্রে জল জমতে দেবেন না’ লেখা প্ল্যাকার্ড হাতে সচেতনতায় পথে নামলেন কলকাতার মেয়র ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firad Hakim)। ব়্যালিতে হাঁটতে হাঁটতেই পথচলতি মানুষ এবং বাসিন্দাদের সচেতন করলেন তিনি। ‘বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন, আবর্জনা জমলে ডেঙ্গির মশা বৃদ্ধি পায়’ লেখা নিয়ে মেয়রের পাশে ব়্যালিতে পা মেলালেন রাজ্যের আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik)। ডেঙ্গির উৎস খুঁজতে উড়েছে ড্রোনও (Drone)।

শনিবার, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর (Krishna Chakraborty) উদ্যোগে সচেতনতার এই পদযাত্রা চিত্রনাট্যের মতো করে তুলে ধরা হয়। মশা সেজে ট্যাবলোয় প্রচার, পোস্টার (Poster), লিফলেট, স্লোগানে (Slogan) অভিনব প্রচার বিধাননগর পুরসভার সামনে থেকে এগিয়ে যায়। শেষ হয় সিটিসেন্টার ওয়ানের সামনে। এখানে সচেতনতার একটি সভা হয়। ডেঙ্গি রুখতে সাধারণ মানুষের সহযোগিতার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ডেঙ্গি (Dengue) রুখতে পুরসভার তরফে যে নিয়মগুলি রয়েছে তা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন। ডেঙ্গি মোকাবিলায় এই ধরনের একাধিক কর্মসূচি জারি থাকবে বলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জানান, আগামী মঙ্গলবার ব্লকের বাসিন্দাদের নিয়ে সচেতনার কর্মসূচি রয়েছে। এদিনের পদযাত্রায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা-সহ উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি! বিস্ফোরক তৃণমূল

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...