Tuesday, March 17, 2026

রোজ গালি খাই, ওটা আমার পুষ্টি: তেলেঙ্গানায় বললেন মোদি

Date:

Share post:

বিরোধীরা(Opposito) তাঁকে প্রতিদিন গালি দেন। তবে তাতে বিন্দুমাত্র ভাবিত নন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বরং এই গালি ভগবানের আশীর্বাদে তাঁর শরীরে পুষ্টিতে রুপান্তরিত হয়, শনিবার তেলেঙ্গানায় এক কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে এমনটাই জানলেন দেশের প্রধানমন্ত্রী।

দক্ষিনের রাজ্য তেলেঙ্গানায়(Telengana) বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।” এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, “আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।” শুধু তাই নয়, তেলেঙ্গানা সরকারকে আক্রমণ শানিয়ে মোদি সরাসরি অভিযোগ করেন, তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের ধারাবাহিক তরজা শুরু হয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...