Tuesday, June 9, 2026

OFFER-র অভিনব উদ্যোগ, HIV+অনাথ শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণের কর্মসূচি

Date:

Share post:

তাদের নিত্যদিন গুজরানেরই সংস্থান নেই। তার উপর তারা এইচআইভি পজিটিভ (HIV+)। এই পরিস্থিতিতে বিমান চড়া তাদের কাছে আকাশকুসুম কল্পনা। সেই স্বপ্নই এবার পূরণ করার উদ্যোগ নিল OFFER তথা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জিস অ্যান্ড রিসোর্সেস। শিশু দিবস ‘গিফট মি এ স্কাই’ নামে একটি কর্মসূচিতে ৩১ জন এইচআইভি পজিটিভ শিশুকে বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন ১০ জন সেলিব্রিটি এবং অন্যান্য যাত্রীরাও।

১৪ তারিখ সকাল সোয়া ৮টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অনুষ্ঠানের সূচনা করবেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, কাউন্সিলর তথা আইনজীবী অয়ন চক্রবর্তী-সহ বিশিষ্টরা। এরপরই বিমানে ভুবনেশ্বরে (Bhubaneswar) উড়ে যাবে শিশুরা। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে পুরীতে। বঙ্গোপসাগরের সৌন্দর্য্য উপভোগ করবে তারা। একই সঙ্গে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবে তারা।

পিছিয়ে পড়া শিশুদের আকাশকুসুম স্বপ্নপূরণই শুধু নয়, এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি নিয়ে সচেতনতা প্রচারও লক্ষ্য উদ্যোক্তাদের।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...