Friday, June 5, 2026

মাঝ আকাশে ধাক্কা, টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান!

Date:

Share post:

দু’টি বিমান পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মাঝ আকাশে। গুঁড়িয়ে গেল নিমেষেই। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি ছিল বেল পি-৬৩ কিংকোবরা।
কী ভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, ‘‘আপনারা অনেকেই দেখেছেন, আমাদের শহরে এয়ার শো চলাকালীন একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখনও অনেক কিছুই আমাদের অজানা। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।’’

বি-১৭ বম্বার বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানিকে পর্যুদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার পর থেকে এই ধরনের বিমান প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলি ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...