Friday, April 3, 2026

শব্দ এই অনুভূতির ব্যাখ্যা করতে পারবে না: পুত্রের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিষেকের

Date:

Share post:

দক্ষ রাজনীতিবিদ। যুবদের আইকন। লড়াকু নেতা। লোকসভার সাংসদ। এইসব পরিচয়ের বাইরেও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) আরেকটা পরিচয় আচে। তিনি স্নেহশীল বাবা। তাঁর দুই সন্তান- আজানিয়া ও আয়াংশ। ১২ তারিখ ছিল অভিষেকের পুত্রের জন্মদিন। সেই দিনই একটি পুরনো পোস্ট শেয়ার করা হয় তাঁর পেজে।

২০১৯-এর ১২ নভেম্বরের সেই পোস্টে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে অভিষেকের ছবি রয়েছে। সঙ্গে ক্যাপশনে অভিষেক লিখেছেন, “শব্দ এই অনুভূতির ব্যাখ্যা করতে পারবে না। আমাদের জগত আরও একটু আলোকিত হল। রুজিরা এবং আমি আমাদের সুন্দর পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। পৃথিবীতে স্বাগত আয়াংশ। আমরা ধন্য এবং কৃতজ্ঞ।“

একবার সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন রাজনীতির কাজের ফলে পরিবারকে কমই সময় দেওয়া হয়। তবে, সন্তানরা বরাবরই তাঁর খুব কাছের। ফুটবল ম্যাচ দেখেতে যাওয়া হোক বা মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো- সব সময় অভিষেকের সঙ্গে দেখা যায় তাঁর পুত্র-কন্যাদের। এবার ভাইফোঁটাতেও বোনের থেকে ফোঁটা নিয়েছেন তৃণমূল সাংসদ। সেই ছবি পোস্ট করেছিলেন তাঁর বোন। ছেলের জন্মদিনে অভিষেকের সুখানুভূতিরই ঝলক দেখা গেল স্যোশাল মিডিয়ায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...