Tuesday, June 23, 2026

Entertainment : শেষ হতে চলেছে সৃজিত মিথিলার সম্পর্ক ! জোর গুঞ্জন টলিউডের অন্দরে

Date:

Share post:

ভাঙছে দাম্পত্য, টলিউডে আবার বিবাহবিচ্ছেদের জল্পনা। স্টুডিও (Studio) পাড়ায় কান পাতলেই জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার (Rafiyat Rashid Mithila) বিয়ে ভাঙার (break up) চর্চা শোনা যাচ্ছে। কিন্তু কী এমন হল যার জন্য সুখী দাম্পত্য ভাঙ্গনের পথে?

আসলে পরিবারের সঙ্গে মেয়েকে নিয়ে মিথিলা ব্যাংককে ছুটি কাটাচ্ছেন। সেখানে সবাই থাকলেও পরিচালক মশাইয়ের দেখা নেই। কয়েকদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল গোটা পরিবারকে। তবে তাঁদের সঙ্গে সৃজিত সেখানে নেই। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করেছেন নায়িকা। আর এর কিছু পরেই সোশ্যাল মিডিয়ায় সৃজিতের অপ্রত্যাশিত পোস্ট। ট্যুইটারের পোস্টে জোন বায়েজের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের লাইন কোট করেছেন সৃজিত। সঙ্গে সৈকতে ডালপালাহীন এক শুকনো গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা একটি ছবি। ক্যাপশনে যে গানের লাইন উল্লেখ করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তার বাংলা মানে করলে দাঁড়ায়, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’ ব্যাস জল্পনা তৈরি করার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। যদিও সৃজিত বা মিথিলা কেউই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আর তাতেই আশঙ্কা বাড়ছে টলিউডের।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...