Sunday, April 26, 2026

Newtown : দুষ্কৃতী দমনে নয়া পদক্ষেপ, রাত ১১ টার পর থেকে বন্ধ দোকানপাট !

Date:

Share post:

রাত বাড়লেই শহরের বুকে ধরা পড়ছে অসামাজিক কাজকর্মের (Illegal activities)ছবি। এবার আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নতুন নিয়ম চালু করল নিউটাউন থানা (Newtown Police Station)। দুষ্কৃতিদের দৌরাত্ম কমাতে এবার থেকে রাত ১১ টার মধ্যে বন্ধ করতে হবে সব দোকানপাট (Shops)। সেই মতোই মাইকিং করে নিউটাউন থানা (Newtown Police Station) সংলগ্ন ডিএলএফ ওয়ানের (DLF 1) ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ।

রাজারহাট নিউটাউন চত্তর মানেই আইটি জগতের (IT industry) মানুষজনের আনাগোনা। অফিসের শিফট থাকার জন্য রাতেও জমজমাট থাকে এলাকা। ফলে নিউটাউন থানায় রাখার ডিএলএফ ওয়ান-এর সামনে একাধিক হোটেল খাবারের দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেখানে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা। বহিরাগতদের রাস্তার উপরে গাড়ি রেখে চলে হুল্লোর। তবে রবিবার থেকে সেসবই বন্ধ। নিউটাউন পুলিশের নয়া নিদান অন্তত সেই কথাই বলছে। এমনকী গ্যাস বাদে অন্য কোনও কিছু দিয়ে রান্না করা যাবে না। কোনও লাউডস্পিকার বাজানো যাবে না। এছাড়াও আধ ঘণ্টার বেশি কেউ দাঁড়াতে পারবে না সেখানে। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই বলা হয়েছে নিউটাউন থানার পক্ষ থেকে।

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...