Monday, April 6, 2026

আনন্দপুরে শিশুর রহস্যমৃ*ত্যুর কিনারা, গ্রেফতার বাবা

Date:

Share post:

নে*শায় বাধা দেওয়ার জন্য ৩ বছরের একরত্তিকে খু*ন (Child k*illed)হতে হল তাঁর জন্মদাতার হাতেই। মর্মান্তিক এই ঘটনার কিনারা করল পুলিশ। টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন অভিযুক্ত বাবা (Accused father)। তারপরই পুলিশের (Anandapur police) সামনে সব কথা স্বীকার করেছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে।

আনন্দপুরে (Anandapur) তিন বছরের শিশু মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। তদন্তে নেমে এক সপ্তাহের মাথায় সেই রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবা বিজয় বড়ালকে (Bijay Boral)। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত গত রবিবার নিজের বাড়িতে নে*শা করছিলেন। সেই সময় তাঁর ৩ বছরের ছেলে রোহন (Rohan Boral) শৌচাগারে যেতে চাওয়ায় তিনি রেগে যান। শৌচাগারে নিয়ে গিয়ে শিশুকে চড় মারেন। ধাক্কা সামলাতে না পেরে দেওয়ালের দিকে আঘাত পেয়ে শিশুটি অজ্ঞান হয়ে যায়। এরপর তাঁকে ওই অবস্থায় রেখেই ফ্ল্যাটের দরজা বন্ধ করে বেরিয়ে যান বিজয় বলে অভিযোগ। এরপর নিজেই স্ত্রীকে ফোন করে ছেলের মৃত্যুর কথা জানান। অভিযোগ শৌচাগারে জলের বালতিতে পড়ে ছেলের মৃ*ত্যু হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এরপরই স্ত্রীকে নিয়ে পালিয়ে যান বিজয়। পরে শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মা-বাবার খোঁজ মেলে। তিলজলা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে নিজের দোষ স্বীকার করেছেন বিজয় বড়াল (Bijay Boral)।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...