Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপ জিততেই মোটা অঙ্কের পুরস্কার পেল ইংল‍্যান্ড

Date:

Share post:

৩০ বছর আগের দুঃখ ঘুচল ইংল‍্যান্ডের। ১৯৯২ সালে এই মেলবোর্নেই একদিনের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ইংরেজরা। ২০২২ সালে ১৩ নভেম্বর সেই বদলা নিল ইংল‍্যান্ড। এত নয় গেল একদিনের ক্রিকেটের জ্বালা। টি-২০ খেতাব ইংল‍্যান্ডের ঘরে ঢুকল একযুগ পর। ২০১০ সালের পর ২০২২ উঠলো ট্রফি। ২০১৬ সালে ফাইনালে উঠেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের। এবার আর সেই ভুল করল না তারা। ট্রফি ঢুকলো ইংরেজদের ঘরে। আর খেতাব জিততেই মোটা অঙ্কের পুরস্কার পেল ইংল‍্যান্ড। শুধু ইংল‍্যান্ড নয়, খেতাব হাতছাড়া হলেও, মোটা পুরস্কার পেল পাকিস্তানও।

এদিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে জেতার পুরস্কার হিসাবে ১৬ লক্ষ ডলার পাচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ কোটি টাকা। তা ছাড়াও গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জেতার সুবাদে আরও ৪০ হাজার ডলার করে মোট ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। অর্থাৎ মোট পুরস্কার ১৭ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। এদিকে ম‍্যাচের সেরা এবং সিরিজ সেরা হয়েছেন স‍্যাম কুরান।

ওপর দিকে টি-২০ খেতাব হাতছাড়া হলেও, মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছেন বাবর আজমরাও। ফাইনালে হারের কারণে পাকিস্তান দল পাচ্ছে ৮ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৬ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও গ্রুপপর্বে পাকিস্তানও তিনটি ম্যাচ জেতায় তারা ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে। অর্থাৎ মোট অর্থ ৯ লক্ষ ২০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার কাছাকাছি পাবে তারা। দু’টি দলের ক্ষেত্রেই মোট পুরস্কারমূল্য গোটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণ, চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...