Tuesday, June 23, 2026

পোষ্য বাজপাখিকে মারার অভিযোগ! রাগে মাকে পুড়িয়ে মারল যুবক

Date:

Share post:

ছেলের অত্যন্ত সখের ছিল বাজপাখিটি। তাই বাড়িতে সে পুষেছিল। কিন্তু তাতে বাধ সাধেন মা। কয়েকদিন ধরে এই নিয়ে ঝামেলাও চলছিল দুজনের মধ্যে। এরই মাঝে বাড়ি থেকে উদ্ধার হয় প্রিয় পোষ্যটির দেহ। আর তাতেই মাথায় খুন চেপে যায়। মারধরের পর মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 pgs) গোসাবা থানার (Gosaba) বালি ২ পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের ঘটনা। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চলয় ছড়িয়েছে। মৃতের নাম সাবিত্রী বিশ্বাস (৩৮)। রবিবার সকালে গোসাবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে (Post Mortem) পাঠায়। অভিযুক্ত (Accused) ভোলানাথ বিশ্বাসকে গ্রেফতার করে তদন্ত (Investigation) শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সাবিত্রী তাঁর ছেলেকে নিয়ে একাই বাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বর্তমানে কলকাতায় থাকেন। সম্প্রতি ভোলানাথ বাড়িতে একটি বাজপাখি পুষেছিল। ছেলের এমন কার্যকলাপ মোটেই পছন্দ ছিল না সাবিত্রী দেবীর। সেই পাখি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বচসা হতে বলে অভিযোগ প্রতিবেশীদের।

অভিযোগ, শনিবার রাতে ছেলে বাড়িতে না থাকায় পাখিটিকে মেরে ফেলেন সাবিত্রী দেবী। এরপর রাতে ভোলানাথ বাড়ি ফিরে দেখেন, তাঁর পোষ্য বাজপাখি মৃ*ত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় পোষ্যের মৃত্যুতে মাথায় খু*ন চেপে যায় ভোলানাথের। আচমকা নিজের মা’কে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপরে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বন্ধ অবস্থায় ঘরের মধ্যেই পুড়ে মারা যান ওই মহিলা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...