Sunday, June 21, 2026

বদলা নিলেন শামি, শোয়েব আখতারের টুইটের পাল্টা দিলেন ভারতীয় পেসার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যেতেই, টিম ইন্ডিয়াকে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। ভারতীয় বোলারদের কটাক্ষ করেছিলেন শোয়েব। আর এবার ফাইনালে পাকিস্তান হারতেই শোয়েব আখতারকে পাল্টা দিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। টুইটারে শামি লেখেন, দুঃখিত ভাই। এটাকেই বলে কর্মা।’

রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারে পাকিস্তান। আর এরপরই টুইটারে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার একটি ইমোজি টুইট করেন। যা হৃদয়ভঙ্গের ইমোজি। আর সেই টুইটের রিটুইট করেন শামি। আর তাতেই শামি লেখেন, ‘দুঃখিত ভাই। এটাকে বলে কর্মা। (অর্থাৎ কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে)।’

আর শামির এই টুইট করতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘শামি, আপনি কাঁপিয়ে দিয়েছেন।’ একজন আবার তেলুগু সিনেমা ‘KGF’-র ‘রকি ভাইয়ের’ ছবি পোস্ট করে লেখেন, ‘শামি ভাই পুরো ফর্মে আছেন।’

ঘটনার সূত্রপাত আসলে ভারত-ইংল‍্যান্ড সেমিফাইনালের ম‍্যাচকে ঘিরে। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হারতেই টিম ইন্ডিয়াকে হেয় করতে থাকেন শোয়েব আখতার। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি উইকেটও তুলতে না পারায় ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ টুইটারে লেখেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই?’ শুধু এই বলেই থামেননি আখতার। তিনি টুইটারে আরও বলেন,” ভারতের হাতে দ্রুতগতির পেসার নেই। দারুণ স্পিন করতে পারবে, এমন কোনও স্পিনারও নেই। দ্বিধাগ্রস্ত হয়ে দল নির্বাচন করেছিল। সেই দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল। তাই ব্যাপক মার খেয়েছে। ইংল‍্যান্ডের বিরুদ্ধে হাত তুলে দিয়েছে। মেলবোর্নের ফাইনালে আমাদের বিরুদ্ধে খেলার যোগ্য ছিল না ভারত।”

আর রবিবার যেন এই সেইসব কথার পাল্টা দিলেন মহম্মদ শামি।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ জিততেই মোটা অঙ্কের পুরস্কার পেল ইংল‍্যান্ড

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...