Saturday, June 27, 2026

Pet Attack: পোষ্য কামড়ালে আক্রান্তের খরচ বইবে মালিক !

Date:

Share post:

বাড়িতে পোষ্য রাখতে ভালবাসেন (Pets lover) বুঝি? তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাকে আর সামলে রাখতে হবে আপনার পোষ্যটিকেও। কারণ আপনার বাড়ির পোষ্য প্রাণী (Pet animal) কাউকে আক্রান্ত করলে গুনে গুনে নগদ ১০ হাজার টাকা জরিমানা (penalty) দিতে হবে আপনাকে। এখানেই শেষ নয় আক্রান্তের চিকিৎসার ভারও (Medical expenses) আপনাকেই নিতে হবে।

নিজের বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালকে নিয়ে একটু সাবধানে থাকুন। কারণ সেই প্রাণী কারোর ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। খুব তাড়াতাড়ি এমনই নিয়ম কার্যকরী হতে চলেছে। এমনিতেই পশু সুরক্ষা কমিটির (Animal Protection Committee) নির্দেশ অনুসারে, ২০২৩ সালের মার্চের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনে (Registration) নির্দিষ্ট দিন পেরিয়ে গেলে জরিমানাও ধার্য করা হবে । সময় মতো পোষ্যের নির্বীজকরণ (Sterilization) এবং ‘অ্যান্টি-র‌্যাবিস’ ইঞ্জেকশন (Anti-rabies injection) না দেওয়া হলেও প্রতি মাসে ২০০০ টাকা করে জরিমানাও দিতে হবে। এবার সেই তালিকায় যুক্ত হল নয়া নিয়ম। আসলে উত্তরপ্রদেশের নয়ডাতে (Noida, Uttarpradesh) দিন দিন কুকুরের কামড়ে (Dog bite) আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এই ক্ষেত্রে পোষ্যদের মালিক যদি সচেতন না হন তাহলে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর ঠিক সে কারণে ই জরিমানা এবং আক্রান্তের খরচ বহনের মতো নিয়ম আনতে চলেছে নয়ডা প্রশাসন । এতে কি পোষ্যদের মালিকরা হুঁশ ফিরে পাবেন, প্রশ্ন জাগছে অনেকের মনে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...