Thursday, May 21, 2026

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

Date:

Share post:

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে না নির্বাচন কমিশন (ECI)। আদতে এর পিছনে বিজেপির পার্টি অফিস থেকে বেঁধে দেওয়া ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, আশঙ্কা প্রকাশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দলীয় ইস্তেহার (manifesto) প্রকাশ করে বাংলার মানুষের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকারের পক্ষ সরব মমতা।

শুক্রবারও প্রকাশিত হল না পূর্ণাঙ্গ ভোটার তালিকার (final voter list) সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list)। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন রাজ্যের বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এই তালিকা প্রকাশের কাজ চলছে। তিনি দাবি করেন, এসআইআরের (SIR) যে তালিকা আজ বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। ২২ লক্ষের সম্ভবত নিষ্পত্তি হয়েছে। তা মধ্যে ১০ লক্ষের নাম বাদ দিয়েছে বলে শুনেছি। বেশিরভাগ বাদ গিয়েছে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে, বিশেষভাবে একটি কমিউনিটিকে টার্গেট করে।

আদতে বিজেপির নেতারা রাজ্যে এসে যে ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে, তা যে ভোটব্যাঙ্কের রাজনীতি, এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি নিয়েই তার স্বরূপ খুলে দেন মমতা। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে এদিন তিনি স্পষ্ট করে দেন, হিন্দুদেরও নাম বাদ। রাজবংশীদের নাম বাদ, মতুয়াদেরও না। এরা বক ধার্মিক। ধর্মের নামে বাতুলতা করে।

তবে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি যে লড়াই চালিয়ে যাবেন, তাও স্মরণ করিয়ে মমতার দাবি, আমরা চাইব নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ, ভোটাধিকার রক্ষা হোক। রাস্তা থেকে মিছিল সব জায়গায় গণতন্ত্রের যে জায়গাগুলো সেখানে ঠক ঠক করেছি। কলকাতা থেকে দিল্লি আবেদন পৌঁছে দিয়েছি। ভোটাধিকার মানুষের গণতন্ত্রের সবথেকে বড় সাংবিধানিক অধিকার।

যেভাবে আগেও বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশের আঁতাঁত হিসাব দিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেভাবেই ইস্তাহার প্রকাশের দিনও তিনি সরব। ফের একবার ক্রোনোলজি তুলে ধরেন তিনি এই বলে, আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছে। আর বিজেপির বয়ানগুলোও মিলিয়ে নিন। পার্টি অফিস (BJP party office) থেকে ঠিক করেছিল ১ কোটি ২০ লক্ষ বাদ দেবে। এরপরে ম্যাপড ভোটার (mapped voter), মহিলা, যাদের বাড়ি বদল করেছে এমন ভোটারও রয়েছে। ৬০ লক্ষের নাম বাদ দেবে।

আরও পড়ুন : অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

যে পথে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলেছে, তাতে আদৌ পূর্ণাঙ্গ ভোটার তালিকা (final voter list) প্রকাশ নিয়ে তাঁদের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। তিনি প্রশ্ন তোলেন, ২২ লক্ষ করতে যদি ১৫-২০ দিন লাগে, নির্বাচন আসা পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো? এটা বিচার দেওয়ার নামে অবিচার চলছে না? তারাই সবটা নিয়ন্ত্রণ করছে।

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...