Friday, April 3, 2026

ম‍্যানইউ নিয়ে বিস্ফোরক রোনাল্ডো

Date:

Share post:

সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। এরই মাঝে বিস্ফোরক রোনাল্ডো। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ কতৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন সিআরসেভেন। যা নিয়ে রীতিমতো পরে গিয়েছে আলোরন। ম‍্যানইউর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ আনলেন পর্তুগালের সুপারস্টার। এমনকি ‘রেড ডেভিলস’-এর হেড কোচ এরিক টেন হ্যাগকেও একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন রোনাল্ডো। সি আর সেভেন-এর বিস্ফোরক দাবি, নিজের কৃতকর্মের জন্যই ক্লাব দলের হেড কোচ তাঁর সম্মান হারিয়েছেন!

সম্প্রতি এক টেলিভিশন চ‍্যানালে সাক্ষাৎকার দেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে সি আর সেভেন বলেন,” শুধু কোচই নয়, ক্লাবের আশেপাশে আরও দু-তিনজন লোক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বুঝতে পারছি যে কিছু লোক আমাকে এখানে চায় না। শুধু এই বছর নয়, গত বছরও একই সমস্যা হয়েছিল। দুই থেকে তিনজন এই চক্রান্তের পিছনে রয়েছেন। এখন তো মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।”

এর পরই টিমের ম্যানেজার এরিক টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ করে রোনাল্ডো আরও বলেন,” ওই মানুষটিকে একদম শ্রদ্ধা করি না। কারণ ও আমাকে সম্মান করেন না। আপনি কাউকে সম্মান না করলে নিজেও সম্মান পেতে পারেন না।”

রোনাল্ডো আরও জানিয়েছেন, জুলাইয়ে যখন তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন ক্লাবের পক্ষ থেকে কেউই তাঁর পাশে দাঁড়াননি। উল্টে তাঁরা সন্দেহ করে গিয়েছেন রোনাল্ডোকেই।  তিনি বলেন, ”আমি ভক্তদের সত্যিটা জানাতে চাই। ক্লাবের জন্য সেরাটা দিতে চাই বলেই ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছি। কিন্তু ক্লাবের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ক্ষতি করছে। সেই জন্যই আমাদের দল ম‍্যান সিটি, লিভারপুলের মত চ্যাম্পিয়ন হতে পারছে না। আমাদের শীর্ষে থাকার কথা। কিন্তু তা হচ্ছে না।”

আরও পড়ুন:শামি-শোয়েব টুইট বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...