Wednesday, June 24, 2026

বেফাঁস মন্তব্যর জের, অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

Date:

Share post:

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) উদ্দেশ্য করে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলা দায়ের করার অনুমতি ইতিমধ্যে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায়। এই ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে উঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন।

আরও পড়ুন- শামি-শোয়েব টুইট বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অখিল গিরিকে নোটিশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে মামলাকারীর তরফ থেকে অখিল গিরিকে মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁকে গ্রেফতার করার আবেদন পর্যন্ত জানানো হয়েছে।

যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী তথা রামনগরের বিধায়ক। তা সত্ত্বেও রাষ্ট্রপতিকে করা মন্তব্য ইস্যুর জল গড়াল কলকাতা হাই কোর্টেও। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরই পাশাপাশি শাসকদলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অখিল গিরির এই মন্তব্যকে সমর্থন করে না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...