Wednesday, June 24, 2026

শামি-শোয়েব টুইট বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যেতেই, টিম ইন্ডিয়াকে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। ভারতীয় বোলারদের কটাক্ষ করেছিলেন শোয়েব। আর ফাইনালে পাকিস্তান হারতেই শোয়েব আখতারকে পাল্টা দেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। টুইটারে শামি লেখেন, দুঃখিত ভাই। এটাকেই বলে কর্মা।’ আর এই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এই অনুষ্ঠানে আফ্রিদি শামিকে এসব থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিন এক অনুষ্ঠানে আফ্রিদি বলেন,” আমরা যারা ক্রিকেটার, তারা অ্যাম্বাসেডর, রোল মডেল হয়ে থাকি। আমাদের চেষ্টা করা উচিত, এই সব থেকে দূরে সরে থাকার। আমরা একে অপরের প্রতিবেশী। এমন কিছু হওয়া ঠিক নয়, যেটা মানুষের মনে ঘৃণার জন্ম দেয়। যদি আমরা এমনটা করি, তবে সাধারাণ মানুষের থেকে কী আশা করা হবে?”

এর পাশাপাশি আফ্রিদি আরও বলেন,” কেউ যদি অবসরপ্রাপ্ত খেলোয়াড় হয়ে থাকে, তখনও এই সব করা ঠিক নয়। আর তুমি তো বর্তমানে টিমে খেলছো। তাই এই সব বিষয় এড়িয়ে চলাই ভালো।”

আরও পড়ুন:প্রিমিয়ারে DHFC, দলের সেলিব্রেশনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...