Thursday, June 4, 2026

প্রিমিয়ারে DHFC, দলের সেলিব্রেশনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়

Date:

Share post:

প্রথমবার কলকাতা লিগে খেলতে নেমেই সাফল্য পেয়েছে সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন থেকে অভিষেক বছরেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে ডিএইচএফসি। সাফল্য উদযাপন করতে কোচ, ফুটবলারদের নিয়ে গেট টুগেদারের ব্যবস্থা করেছিল ক্লাব। এদিন আলিপুরের পাঁচতারা হোটেলে দলের সকলের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে মিলিত হন তিনি। কোচ কিবু ভিকুনা-সহ ফুটবলারদের সঙ্গে কথা বলেন সাংসদ। সেখানেই তিনি আইএসএলে খেলার ইচ্ছাপ্রকাশের পাশাপাশি প্রিমিয়ারে শক্তিশালী দল গড়ার কথাও জানিয়েছেন।

এদিন প্রতিটি ফুটবলারকে আলাদা করে অভিনন্দন জানান অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। কোচ কিবু ভিকুনা-সহ সাপোর্ট স্টাফে থাকা প্রতিটি সদস্য, এমনকী গ্রাউন্ড স্টাফদের সঙ্গে দেখা করে তাঁদের কাজের প্রশংসা করেন অভিষেক। অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের এই ব‍্যবহারে অভিভূত ফুটবলাররাও। সিনিয়র ফুটবলার অসীম বিশ্বাস বললেন, ‘‘প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলে যেভাবে উৎসাহ দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন উনি তাতে আমরা আপ্লুত।’’ একই কথা বলেন দলের আরেক ফুটবলার তীর্থঙ্কর সরকার। তিনি বলেন, উনি আমাদের সঙ্গে কথা বলেন, খুবই ভালো লাগছে গোটা বিয়টি।”

ব্যস্ততার কারণে এবার ম্যাচের দিন মাঠে যেতে পারেননি অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। তবে আগামী বছর থেকে দলের খেলা দেখতে মাঠে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

দলের কোচিং স্টাফদের সঙ্গে একটি বৈঠকও করেন অভিষেক। উপস্থিত ছিলেন ক্লাব সচিব মানস ভট্টাচার্য-সহ বাকি কর্তারাও। ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বসু। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকলের মতামত নেন অভিষেক। আগামী বছরেই আইএসএল খেলার জন্য বিড করা যায় কি না, জানতে চান সাংসদ। কোচিং স্টাফের সদস্যরা পরামর্শ দেন ধাপে ধাপে আইএসএলে পৌঁছতে। তার জন্য আই লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলে পরিচিতি বাড়িয়েই আইএসএলে অংশ নেওয়া উচিত বলে মনে করেন ক্লাবের কোচিং গ্রুপের সদস্যরা। আগামী মরশুমেই বিডিংয়ের মাধ্যমে আই লিগে দল নামানো যায় কি না, সেটাও ভেবে দেখবে অভিষেকের ক্লাব। যে কারণে বয়সভিত্তিক দল গড়ে পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে। বাটা স্টেডিয়ামকে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি নতুন ড্রেসিংরুমও তৈরি হবে।

আরও পড়ুন:খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় খুশি বাবর

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...