Friday, April 3, 2026

দিল্লির টাকা চাই না, বাংলার আত্মসম্মান আছে! বকেয়া টাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার শিশু দিবসের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে রাজ্যের বকেয়া টাকা নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “দিল্লির টাকা বাংলায় চাই না।দিল্লিকে মনে রাখতে হবে, বাংলার আত্মসম্মান আছে। যা আমাদের সবথেকে বড় সম্পদ। আমাদের আত্মসম্মান কেড়ে নিতে দেব না।এটা আমরা প্রাণ দিয়ে রক্ষা করব।”

আরও পড়ুন:ভোট এলেই ক্যা! মতুয়ারা নাগরিক না হলে মোদি কী করে প্রধানমন্ত্রী? তোপ দাগলেন মমতা

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি। তাই আমরা ভালো ভাবব, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব।সকালে ঘুম থেকে উঠে বলুন যতই বিপদ আসুক না কেন, আমি ভালো থাকব। কোনও সংকটে ভয় পাবেন না। সাহসীভাবে লড়াই করারই আমার কাজ। বাংলার ছাত্ররা সারা বিশ্বকে দেখাবে আমরাই করি, আমরাই লড়ি। বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুটকাচালি করা নয়।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...